পালোয়ান
দস্তগীর পল্লবীর
মস্ত ধীর মল্ল বীর,
কিন্তু তাকে নারিন্দায়
পাশের বাড়ির বারিন্দায়
ঝুলিয়ে দিল পা বেঁধে
চিকুন-চাকুন জাভেদে।
আবার তাকে নীলক্ষেতে
দেখল কারা কিল খেতে
মূর্ছা গেল ঘায় ফুলের,
পল্কা হাতে সায়ফুলের।
দস্তগীর পল্লবীর
মস্ত ধীর মল্ল বীর,
কিন্তু তাকে নারিন্দায়
পাশের বাড়ির বারিন্দায়
ঝুলিয়ে দিল পা বেঁধে
চিকুন-চাকুন জাভেদে।
আবার তাকে নীলক্ষেতে
দেখল কারা কিল খেতে
মূর্ছা গেল ঘায় ফুলের,
পল্কা হাতে সায়ফুলের।
No comments:
Post a Comment