Wednesday, 29 August 2012

অলংকার


অলংকার

ডায়মন্ডের 
দায় মন্দ
গোল্ডে গলদ

বড় জন যে
তারে ব্রোঞ্জে
লাগে একখানা বলদ

কানে সিল্ভার
তার কী যে ভার,
ভীষণ আশঙ্কার

লোমুনিয়ামে
ভুলো অনীহা মেয়ে,
গড়াও অলংকার।

Monday, 30 July 2012

বৈমানিক



বৈমানিক

বৈমানিক বৈমানিক
এয়ারপোর্ট কই মানিক?

সারা বেলা ঘুরছ তুমি একখানেই,
বললে বোলো ‘উহার কোন ব্যাখ্যা নেই’

বলছ তুমি ‘নীল মেঘেরা
আবোল তাবোল গুল্মে ঘেরা,
দাড় কাঁকেরা দিচ্ছে কেমন রোশনাই,
চল ঝাঁপাই প্যারাসুটে 
ওই যেখানে ভেড়া ছুটে
বিমান ফেলে যাওয়ায় তেমন দোষ নাই

একটু পরেই যাত্রী সকল পাইলো টের

বিমানটিতে নাই নিশানা পাইলটের ।